প্রিন্ট এর তারিখঃ May 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে মানববন্ধন

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার ১২ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজারের সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চকরিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় পেকুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, লাশ হয়ে কেও না ফিরুক মায়ের কোলে।আমরা চাই দ্রুত ছয় লেন বাস্তবায়ন করা হোক। ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা হোক।পর্যটন শিল্প ও বৃহৎ প্রকল্পগুলোর জন্যও এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ বলেন, এই সড়কের ওপর শত কোটি টাকার বাণিজ্য ও রেমিট্যান্স নির্ভর করছে। কিন্তু সরকারের উদাসীনতার কারণে এটি যেন গোরস্তানে পরিণত হয়েছে। চট্টগ্রাম থেকে চারজন মন্ত্রী থাকলেও আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন দেখছি না। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন চাই। দ্রুত ছয় লেন বাস্তবায়ন না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট